স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। দিবসটি উপলক্ষ্যে ডাক অধিদপ্তর সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
বিশ্ব ডাক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ এবং আগামীকাল ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে—সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত—সাধারণ ডাকসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘ডাকসেবা সপ্তাহ’ পালিত হচ্ছে।
ডাকসেবা সপ্তাহ উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগ ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে এ দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও…
নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…
অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…
পাবনা-৩ আসনের তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।…
This website uses cookies.