গণতন্ত্র কোনো একদিনে প্রতিষ্ঠিত হয় না; এটি একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে বিকশিত হয়। গণতন্ত্রকে কার্যকর রাখতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিপক্ষ ও বিরোধী দলের জন্য পর্যাপ্ত রাজনৈতিক পরিসর নিশ্চিত করা। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলার সুযোগ দিতে হবে।
রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের পাশাপাশি রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ কাশেম মিয়া নামে একজনকে গ্রেপ্তার…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তৃণমূলের নেতা-কর্মীদের সামলানো ও একক প্রার্থী নিশ্চিত করা…
সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬১টি ফ্লাইট বাতিল…
প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। মঙ্গলবার রাজধানীর হোটেল…
সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের পদযাত্রায় অংশ নিয়ে রাহুল গান্ধী সংবিধান ও গণতন্ত্রের 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে…
দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…
This website uses cookies.