ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে দূর হয়েছে। মানবজমিনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের এই তৎপরতার অংশ হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকারনাইনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনের সময় চলতি বছরের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে দেশের সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিকল্পিতভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকারনাইন আগামী বছরের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নেওয়ার জন্য সংস্কৃতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ের দ্রুত তৎপরতা এবং মন্ত্রী ও রাষ্ট্রদূতের সরাসরি যোগাযোগের ফলে বইমেলা নিয়ে সৃষ্ট জটিলতা কার্যকরভাবে নিরসন হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…
দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…
অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…
নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করার সময় একটি ক্রেন থেকে গাড়ি নিচে পড়ে বড় ধরনের…
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুই হাজারের বেশি ঘর বাসিন্দাদের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। নানা…
This website uses cookies.