খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি নতুন পাড়া এলাকায় দুর্লভ প্রজাতির একটি বিপন্ন হিমালয়ান গন্ধগোকুলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রাণীটিকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বন বিভাগ তদন্ত শুরু করেছে। আজ রোববার সকালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বীজিতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, গত বৃহস্পতিবার প্রাণীটিকে পিটিয়ে হত্যা করা হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে আসে। এরপর তাঁরা কমলছড়ি নতুন পাড়ায় গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি আরও বলেন, “বিপন্ন ও বিরল গন্ধগোকুলটি হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এলাকার বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে যাঁরা শিকারের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদের পাওয়া যায়নি।” ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান।
বন্য প্রাণী গবেষকদের তথ্য অনুযায়ী, হিমালয়ান সিভিট বা গন্ধগোকুল একটি বিপন্ন প্রাণী। এটি হিমালয়ী বাঘডাশ বা খাটাশ নামেও পরিচিত। মুখে মুখোশের মতো দাগ থাকার কারণে এদের মুখোশধারী গন্ধগোকুলও বলা হয়। এরা নিশাচর ও লাজুক প্রকৃতির হয়। গাছের ডালে থেকে রাতে ফলমূল, ইঁদুর ও পাখি শিকার করে। বিপন্ন এই প্রজাতি হিমালয় অঞ্চলের দেশ ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চিরসবুজ বনে পাওয়া যায়। বনের বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন উল্লেখ করেন, হিমালয়ান গন্ধগোকুল একটি দুর্লভ প্রাণী এবং এটি বাংলাদেশের বন্য প্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচিত।
আবহাওয়া অধিদপ্তর দেশের ৫টি অঞ্চলে বুধবার দুপুর ১টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।…
রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে জাপানি সাংবাদিক ইমাই ইউকিকে গ্রেপ্তার করেছে রাশিয়ার কেন্দ্রীয়…
রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী সামরিক হামলার আগে জনসাধারণকে আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রেখেছিল সৌদি আরব।…
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…
প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…
This website uses cookies.