Header Premium (728×90)

Categories: জাতীয়

কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে ছামছুল ইসলাম (৩০) অভাবের তাড়নায় নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন। তবে কিডনি বিক্রির টাকাতেও তার অভাব ঘোচেনি। এর মধ্যেই ট্রান্সফরমার চুরির একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন বুধবার তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় ছামছুলের কিডনি বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসে। ছামছুলের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইয়ের পথে ইরানে যান। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। তিনি জানান, চট্টগ্রামে কাজ করার সময় মাসুম নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। ওই ব্যক্তির মাধ্যমেই কিডনি ক্রেতা ও প্রতিস্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার মোবাইলে যোগাযোগ হয়। একপর্যায়ে পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাকে ইরানে পাঠানো হয় এবং সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে তার কিডনি প্রতিস্থাপন করা হয় বলে তিনি দাবি করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশি তদন্তে জানা গেছে, গ্রেপ্তারের সময় ছামছুলের পকেটে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন পাওয়া গেছে। তার শরীরের বাম পাশে অস্ত্রোপচারের দাগও রয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এই উপজেলায় কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…

3 minutes ago

দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…

18 minutes ago

দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো

দিল্লির রাজপথে বিক্ষোভকারীদের ওপর হামলা এবং পুলিশের বিতর্কিত ভূমিকা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এই…

33 minutes ago

চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…

1 hour ago

শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি

নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করার সময় একটি ক্রেন থেকে গাড়ি নিচে পড়ে বড় ধরনের…

1 hour ago

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুই হাজারের বেশি ঘর বাসিন্দাদের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। নানা…

2 hours ago

This website uses cookies.