দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন এবং রংপুর বিভাগে একজনের প্রাণহানি হয়েছে।
হাসপাতালে নতুন ভর্তির দিক থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, বরিশাল বিভাগে ২১২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) ১১৪ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কথিত অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে…
নীল রঙের পোশাকে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া আহসান। তার…
মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা…
সিরাজগঞ্জের বেলকুচিতে মানবকল্যাণমূলক খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২…
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে…
মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় ক্রিকেটে বড় নাম হয়ে ওঠা বৈভব সূর্যবংশীকে নিয়ে এখনই মাতামাতি…
This website uses cookies.