Header Premium (728×90)

Categories: শিক্ষা

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। মানবকল্যাণমূলক খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রার্থনা করি যেন সবাই ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এ সময় তিনি শিক্ষার্থীদের সত্য কথা বলার, প্রতারণা না করার এবং অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আত্মশুদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান এবং অতিরিক্ত শিক্ষা অফিসার খন্দকার আব্দুল আল মামুনসহ অন্যান্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড…

6 minutes ago

বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের এলসেভিয়ারের যৌথ তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি…

9 minutes ago

১৮ বছরে ৪০ লাখ কোটি টাকা লুটে দেশ ভঙ্গুর করা হয়েছে: আহমেদ আযম খান

টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক…

14 minutes ago

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামছে।…

16 minutes ago

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির আর নেই

ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মো.…

17 minutes ago

নেত্রকোনার মদনে পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার মদন পৌর শহরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পরদিন পুকুর থেকে মিজানুর রহমান (২৫)…

21 minutes ago

This website uses cookies.