টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এই অনুষ্ঠানে তিনি অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৮ বছরে দেশ থেকে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, যা এই গরীব দেশের অর্থনীতিকে চরমভাবে ভঙ্গুর করে দিয়েছে। তিনি বলেন, এই লুটপাটের কারণেই শিক্ষকদের যথাযথ বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সীমাবদ্ধতার মাঝেও শিক্ষকেরা যে বেতন পাচ্ছেন, তা দিয়ে অন্তত ডাল-ভাত খেয়ে জীবনধারণ করা যাচ্ছে উল্লেখ করে তিনি শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রতিটি স্কুলে একটি করে এবং স্কুলের বাইরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে ছেলে-মেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকবে এবং কোনো নেশা বা মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
অপরাধ দমনে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, বাসাইলে কোনো ধরনের কিশোর গ্যাং, ছিনতাইকারী দল, চুরি, ডাকাতি বা রাহাজানি সহ্য করা হবে না। তিনি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে কঠোর ও সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি আরও বলেন, দুষ্টের দমনে প্রশাসনকে নিষ্ঠুর হতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে কঠোরভাবে চলবে। অপরাধী নিজের ভাই বা আত্মীয় হলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট দেওয়ান হুমায়ুন কবিরর রিপন, বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ুব মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া এবং বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ মোল্লা, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা এবং ১৬২ জন কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিএনপি সরকারের আট মাস না পেরোতেই মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া, স্টুডিও ভাঙচুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক…
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের যৌথ তালিকায় ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়…
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নিতে পারে। তবে পশ্চিমা…
ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিক সীমানার সঙ্গে আপস না করে নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ এবং নিকোল কিডম্যান অভিনীত…
মা ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ভোলার চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জন জেলেকে…
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ১৫ বছরের চুক্তি…
This website uses cookies.