মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। তাকে ঘিরে চলছে নানা আলোচনা। তবে এই তরুণ প্রতিভাকে নিয়ে এখনই খুব বেশি হইচই করার পক্ষে নন ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি মনে করেন, অল্প বয়সে চমক দেখালেও দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলাটাই আসল।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন, এত দ্রুত কাউকে তারকা হিসেবে ঘোষণা করা ঠিক হবে না। তার ভাষায়, আমরা অতীতে অনেক ক্রিকেটারকে দেখেছি যারা প্রচুর প্রতিভা নিয়ে এসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে।
এই প্রসঙ্গে কপিল টেনে এনেছেন বিনোদ কাম্বলির উদাহরণ। অভিষেকের সময় কাম্বলিকে অনেকে সচিন তেন্ডুলকরের চেয়েও বেশি প্রতিভাবান মনে করতেন, কিন্তু শৃঙ্খলাহীনতার কারণে তিনি হারিয়ে যান। কপিল প্রশ্ন তোলেন, বিনোদ কাম্বলির মতো প্রতিভাবান ক্রিকেটার যদি হারিয়ে যেতে পারেন, তবে তাকে নিয়ে কী বলা যায়?
কপিলের মতে, বৈভবের ক্যারিয়ার কোন দিকে মোড় নেবে তা বোঝার জন্য সামনের কয়েক বছর অপেক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, বৈভবের বয়স এখন মাত্র ১৫। তাকে আরও তিন বছর নিয়মিত খেলতে দেওয়া উচিত, তারপরেই তাকে নিয়ে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে।
চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার প্রায় ৮ হাজার লবণচাষি আগামী সপ্তাহে মাঠে নামার অপেক্ষায় দিন…
ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্কিন জনগণের ভোগান্তির জন্য ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা। রাশিয়ার…
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’…
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
This website uses cookies.