মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন সচিব বলেন, মাদকাসক্ত ও কিশোর গ্যাং সদস্যদের সমাজে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি আরও উল্লেখ করেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে মাদক ও কিশোর অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত চেষ্টা প্রয়োজন। বর্তমান সমাজের জন্য মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যকে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে তিনি বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর।
কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সন্তান যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য পরিবারে পর্যাপ্ত সময় দেওয়া, তাদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সিলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সচিব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনার নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সংসার শুরু করেছিলেন ২১ বছর বয়সী কাজল।…
গত ৪ অক্টোবর ছিল জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। কাজের চাপে এবারের জন্মদিনটি শুটিংয়ের…
রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি…
ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত ‘এসআইআর’ প্রক্রিয়ার জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে…
‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম’ মন্তব্য করে আলোচনায় আসা হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব…
সৌদি আরব থেকে পাঠানো প্রায় ৩০ কেজি ওজনের একটি পার্সেল ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরে এসে সাড়ে…
This website uses cookies.