Header Premium (728×90)

Categories: জাতীয়

সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে সমান দৃষ্টিতে দেখা সরকারের লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ছেলে ও মেয়েদের মধ্যে কোনো পার্থক্য না রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘শিশু অধিকার দিবস-২০২৬’ এবং ‘বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি’ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশ বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই প্রতিকূলতা কাটিয়ে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিশুদের স্বার্থে আগামীর পথনির্দেশনা বাস্তবায়নে সবার অংশগ্রহণ প্রয়োজন।

শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, একটি সভ্য সমাজের জন্য শিশু একাডেমির মতো প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫০ বছর পূর্তি উদযাপন করা এই প্রতিষ্ঠানটি শিশুদের ভবিষ্যৎ গঠনের রূপরেখায় একটি মাইলফলক।

অভিভাবকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, সন্তানদের সঙ্গে বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ ও কথোপকথন অত্যন্ত জরুরি। অনেক অভিভাবক শিশুদের প্রশ্নের উত্তর দিতে অনাগ্রহ দেখান, যা মোটেও কাম্য নয়। শিশুদের সব প্রশ্নের উত্তর দিয়ে তাদের জানার আগ্রহকে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে টিকে থাকতে হলে কেবল লেখাপড়ায় ভালো করলেই হবে না; শিশুদের খেলাধুলা, অঙ্কন, সংগীত ও সংস্কৃতির চর্চায়ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে যাতে তাদের মধ্যে দেশীয় সংস্কৃতির শক্ত ভিত তৈরি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস-২০২৬ ও ‘বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

নোয়াখালীর ৯টি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে ৪৬৯…

28 minutes ago

১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক…

32 minutes ago

বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক…

39 minutes ago

ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে

রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে সংসার শুরু করেছিলেন ২১ বছর বয়সী কাজল।…

50 minutes ago

জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি

গত ৪ অক্টোবর ছিল জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। কাজের চাপে এবারের জন্মদিনটি শুটিংয়ের…

53 minutes ago

সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা

ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত ‘এসআইআর’ প্রক্রিয়ার জেরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে…

1 hour ago

This website uses cookies.