Header Premium (728×90)

পণ্য না কিনে কিউআর দিয়ে ক্যাশআউট করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট

পণ্য না কিনে শুধুমাত্র ক্যাশআউট করার উদ্দেশ্যে বাংলা কিউআর কোড ব্যবহার করলে সেই অ্যাকাউন্ট ব্লক করা হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিটি লেনদেনের ফুটপ্রিন্ট বা তথ্য সংরক্ষণ করার লক্ষ্যেই বাংলা কিউআর চালু করা হয়েছে। এই সেবা প্রদানে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান গড়িমসি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলা কিউআর কোড স্ক্যান করে ব্যাংক ও এমএফএস গ্রাহকরা পণ্যের মূল্য পরিশোধ করতে পারছেন। বাংলা কিউআর লেনদেনের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুন মাসে দৈনিক গড়ে প্রায় ১ লাখ লেনদেনের মাধ্যমে ২৮ কোটি টাকার বেশি লেনদেন হতো। বর্তমানে তা প্রায় সাড়ে তিন গুণ বেড়ে দৈনিক গড়ে ৩ লাখ ৫০ হাজার লেনদেনে উন্নীত হয়েছে এবং লেনদেনের আর্থিক মূল্য প্রায় পাঁচ গুণ বেড়ে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকায় দাঁড়িয়েছে।

লেনদেনের প্রচার ও প্রসার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ১ অক্টোবর থেকে সব বাংলা কিউআর পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্ট হিসাবে প্রদান করা হবে, যা মার্চেন্টদের অর্থ প্রাপ্তির বিলম্ব কমাবে। পাশাপাশি মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ১ শতাংশ রহিত এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের চার্জ শূন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার থেকে ২ হাজার টাকা পর্যন্ত এনপিএসবি প্ল্যাটফর্মের প্রতিটি বাংলা কিউআর লেনদেনের বিপরীতে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ প্রণোদনা দেয়া হবে।

আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-টু-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হবে। এর মাধ্যমে গ্রাহকরা একে অপরের কিউআর কোড স্ক্যান করে বা ছবি আপলোড করে আন্তঃব্যবহারযোগ্য অর্থ স্থানান্তর করতে পারবেন। বিকাশ থেকে ১০ হাজার টাকার বেশি পেমেন্ট করা যায় না এমন অভিযোগের বিষয়ে মুখপাত্র জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এছাড়া এজেন্টদের অসহযোগিতার বিষয়েও তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড়

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি দাখিল মাদরাসার সভাপতির মৃত্যুর পাঁচ বছর পর তার স্বাক্ষর জাল করে…

2 minutes ago

পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম

গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি…

11 minutes ago

নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা

নীলফামারীতে আশ্বিনের ভারী বৃষ্টিতে আমন চাষিদের মুখে স্বস্তি ফিরলেও চরম দুশ্চিন্তায় পড়েছেন আগাম আলু ও…

22 minutes ago

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক

দেশের বৃহত্তম মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে নিরাপত্তা ও চিকিৎসা ঝুঁকি। ৩৩ হাজার…

33 minutes ago

ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার

একসময় প্রতিদিন ৩০ লাখ টাকা লাভ করা খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার এখন…

1 hour ago

নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

নোয়াখালীর ৯টি উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত পাঁচ দিনে ৪৬৯…

2 hours ago

This website uses cookies.