ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি দাখিল মাদরাসার নথিপত্রে এক ‘অলৌকিক’ স্বাক্ষরের ঘটনা সামনে এসেছে। মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান ২০১১ সালের ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। অথচ তার মৃত্যুর দীর্ঘ পাঁচ বছর পর নথিপত্রে তার স্বাক্ষর ব্যবহারের অভিযোগ উঠেছে। এই জাল স্বাক্ষরের ওপর ভিত্তি করে ব্যাকডেটে নিয়োগ বাণিজ্য চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদরাসার কথিত সুপার ইয়ারুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ারুল ইসলাম ২০১৬ সালে এই প্রতিষ্ঠানে যোগ দেন। জালিয়াতির মাধ্যমে তিনি নিজেকে ২০০৪ সাল থেকে কর্মরত হিসেবে দেখান। এই অবৈধ নিয়োগকে বৈধতা দিতে তিনি ২০১১ সালে মারা যাওয়া সভাপতির স্বাক্ষর হুবহু জাল করেন। এছাড়া ২০০৪ সালের একটি ভুয়া যোগদানপত্র তৈরি করে মাদরাসার এক সহকারী শিক্ষককে না জানিয়েই চতুরতার সঙ্গে তাকে ‘ভারপ্রাপ্ত সুপার’ দেখিয়ে নথিভুক্ত করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
২০২২ সালে মাদরাসাটি এমপিওভুক্ত হওয়ার পর ইয়ারুল ইসলামের জালিয়াতি পূর্ণ রূপ পায়। এমপিওভুক্তির সুযোগ কাজে লাগিয়ে তিনি ব্যাকডেটে অন্তত আটজন শিক্ষক-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেন। অনুসন্ধানে উঠে এসেছে, এসব পদের বিপরীতে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা ঘুস লেনদেন করা হয়েছে। মিজানুর রহমান নামের এক সচেতন নাগরিকের পক্ষে দুদকে দাখিল করা আবেদনে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথিত সুপার ইয়ারুল ইসলাম বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘যা হওয়ার হয়েছে। এখন মাদরাসাটির যেন ক্ষতি না হয় সে ব্যাপারে কী করা যায় সেটা আমাদের ভাবতে হবে।’
ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক কলহের জেরে আড়াই বছর বয়সী শিশু ওয়াসকুরুনিকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় আদালতে…
শিক্ষা খাতের অনিয়ম, তরুণদের ভবিষ্যৎ ও ভোটার তালিকা সংশোধনের দাবিতে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার…
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনজীবী দলের প্রধান রত্না সিংকে আরও তিন আইনজীবীসহ আটক করেছে পুলিশ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১২৪ রানের উদ্বোধনী জুটির পর মিডল অর্ডারের ব্যর্থতায় ৮…
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যেও ইসরাইলের অর্থনীতি নানা সূচকে বেশ চাঙা। ২০২৪ সালে জিডিপি প্রবৃদ্ধি ১…
This website uses cookies.