Header Premium (728×90)

Categories: জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৩২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ২৭৬ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাইরে) ২৮০ জন, চট্টগ্রাম বিভাগের ২০৯ জন, বরিশাল বিভাগের ২০৪ জন, খুলনা বিভাগের ২৪১ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১২ জন রয়েছেন।

চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। এছাড়া মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান

বিএনপি সরকারের সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজনের পরিকল্পনাকে জাতির সাথে তামাশা ও স্বৈরতন্ত্রের আলামত…

9 minutes ago

কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির

নিজের স্টুডিওতে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। তিনি বলেন,…

33 minutes ago

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

1 hour ago

কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি

কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…

1 hour ago

মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই

রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…

1 hour ago

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…

2 hours ago

This website uses cookies.