Header Premium (728×90)

Categories: জাতীয়

তিতাসের নতুন কূপ থেকে দৈনিক ১.২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক এক কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী জানান, তিতাস গ্যাসক্ষেত্রে আরো তিনটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কূপ খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরো সাড়ে চার কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব জিয়াউল হক এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, বিজিএফসিএল ও সিসিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএলের তথ্যমতে, প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে তিতাস-২৮ কূপটির খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়ে চলতি বছরের ১৯ জুন শেষ হয়। চীনা প্রতিষ্ঠান সিসিডিসি তিতাস-কামতা গ্যাসক্ষেত্রে চারটি কূপ খনন প্রকল্পে সমন্বিত ড্রিলিং ঠিকাদার হিসেবে কাজ করছে।

দেশের চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ২৭টি কূপের খননকাজ চলমান রয়েছে, যার মধ্যে তিতাস-২৮ অন্যতম। তিনি আরও বলেন, এলএনজি আমদানির উচ্চমূল্য বহন করার সক্ষমতা আমাদের নেই। গত দেড় দশকে দেশীয় গ্যাস কোম্পানিগুলো অবহেলিত থাকায় তাদের সক্ষমতা সীমিত হয়ে পড়েছিল, তবে বর্তমান সরকার তাদের কাজের সুযোগ তৈরি করছে। এছাড়া বাপেক্সকে শক্তিশালী করার কাজও চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জানান, অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি আমদানি করে চাহিদার একটি অংশ পূরণ করা হচ্ছে। তবে এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা অব্যাহত রয়েছে। বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক জানান, চলমান তিতাস-৩১ দেশের সবচেয়ে গভীর কূপ খনন প্রকল্প।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও রায় অবমাননার অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর শুনানির…

2 minutes ago

বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা ছয় দিন ধরে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি…

2 minutes ago

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।…

4 minutes ago

অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি

২০২৬ সালের দুর্গাপূজায় সরকারি ছুটির সঙ্গে মাত্র একদিনের ব্যক্তিগত ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের…

6 minutes ago

হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক…

8 minutes ago

রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ

ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার…

14 minutes ago

This website uses cookies.