কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন উপস্থিত ছিলেন। এই সমঝোতার মাধ্যমে উত্তর মেরু অঞ্চলে এই দ্বীপটিকে ঘিরে পশ্চিমা মিত্রদের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষরের পূর্বে জাতিসংঘে বিশ্বনেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে, এই সমঝোতা গ্রিনল্যান্ডের সামগ্রিক নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে স্থায়ী নিয়ন্ত্রণ প্রদান করেছে। তিনি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে একটি 'গোল্ডেন ডোম' প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এছাড়া দ্বীপটিতে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত জোরদার করা হবে এবং নারসারসুয়াক ও মেস্টার্সভিগ নামক স্থানে দুটি বড় সামরিক ঘাঁটি নির্মাণ করবে মার্কিন বাহিনী।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই চুক্তিকে একটি স্থায়ী সমঝোতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি আর্কটিক অঞ্চলে ন্যাটোর ভূমিকাকে যেমন শক্তিশালী করবে, তেমনি গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারকেও মর্যাদা দেবে। চুক্তির শর্তানুসারে, গ্রিনল্যান্ডের আকাশ ও জলসীমায় মার্কিন সামরিক যান অবাধ চলাচলের অধিকার পাবে। এছাড়া ন্যাটোর সদস্য নয় এমন কোনো দেশকে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন কিংবা কৌশলগত খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেয়া হবে না। ১৯৫১ সালের প্রতিরক্ষা চুক্তির এই সংশোধনী কার্যকর হলে, স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে গ্রিনল্যান্ডে এটিই হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্থায়ী সামরিক সম্প্রসারণ।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.