আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং রায় অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির এই নতুন দিন নির্ধারণ করেন।
অভিযুক্ত দুই আইনজীবী এম. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বুধবার সকালে আদালতে সশরীরে হাজির হন। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শতাধিক আইনজীবী অবস্থান নেন। প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে অভিযুক্ত দুই আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করেন। প্রসিকিউশনের নজরে আসা ফেসবুক পোস্টে ট্রাইব্যুনালকে ‘ক্যাঙারু কোর্ট’ এবং রায়কে ‘অবৈধ ও ভিত্তিহীন’ আখ্যা দেওয়া হয়। অন্য আইনজীবী সেই পোস্টের মন্তব্যের ঘরে রায় নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন।
প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল শুনানি শেষে ২৩ সেপ্টেম্বর তাদের সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওবায়দুল কাদের, আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের মৃত্যুদণ্ডাদেশ দেন।
এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী ১১ অক্টোবর পুনঃনির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
This website uses cookies.