কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম স্থানীয় মণিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মণিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, মাত্র দেড় মাস আগে নাজমুলের বাবা মারা যান। পরিবারের পরপর দুজন উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৭
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.