রাজধানীর খিলক্ষেত এলাকার কুড়িটোলা স্কুল রোড থেকে মো. হাবিবুল্লাহ নাঈম (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার বিকেলে নাঈমের সঙ্গে তার ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের ঝগড়া হয়। এ নিয়ে মা মোছা. শরীফা খাতুন তাকে বকাঝকা করলে সে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। নাঈমের ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় শিশুটির মা খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারের জন্য খিলক্ষেত থানার পাশাপাশি এসআরবি ও ডিবি পুলিশের কাছেও আবেদন জানানো হয়েছে।
পরিবারের দাবি, এসআরবির কাছে করা আবেদনের তথ্যানুযায়ী, গত শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। ফোনে নাঈম তাদের হেফাজতে রয়েছে বলে দাবি করা হয় এবং শিশুটির কান্নার শব্দ শোনানো হয়। অজ্ঞাত ব্যক্তিরা নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানায়। একপর্যায়ে তারা ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ থাকার কথা বলে ফোনটি কেটে দেয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন জানিয়েছেন, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে এবং পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে।
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
This website uses cookies.