চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা মো. নুরুন্নবী ও হাসান বানু দম্পতির পাঁচ বছর বয়সী মেয়ে সিরাজুম মুনিরা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মুনিরা উপজেলা সদরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্–প্রাথমিকের শিক্ষার্থী ছিল। তার বাবা নুরুন্নবী স্থানীয় একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠানে কাজ করেন এবং মা হাসান বানু একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী। নুরুন্নবী–হাসান বানু দম্পতির দুই মেয়ের মধ্যে মুনিরা ছিল ছোট।
পরিবারের সদস্যরা জানান, ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে সিরাজুম মুনিরার জ্বর আসে। পরদিন জ্বরের ওষুধে কিছুটা সুস্থ মনে হলেও গত রোববার তার জ্বর ফিরে আসে। এরপর পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই চিকিৎসকের পরামর্শে নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদন সোমবার এলেও চিকিৎসক ওইদিন চেম্বারে না থাকায় পরিবারের সদস্যরা মঙ্গলবার প্রতিবেদনটি নিয়ে পুনরায় চিকিৎসকের কাছে যান।
মুনিরার মা হাসান বানু জানান, মঙ্গলবার থেকেই শিশুটির হাত–পা ফুলতে শুরু করে এবং মলের রং কালো হয়ে যায়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। কাঁদতে কাঁদতে মা হাসান বানু বলেন, তার মেয়েটি খুব সাজগোজ করতে পছন্দ করত এবং প্রতিদিন বাবাকে ফোন করে দুপুরের খাবারের খবর নিত। মুনিরার বাবা মো. নুরুন্নবী জানান, মেয়েটি খুব মিশুক ছিল এবং নতুন জামা পরার কথা বলত। পরিবারের বড় মেয়ে সিদরাতুল মুনতাহা সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করছে।
মুনিরার নানি সালেহা বেগম জানান, মেয়েটি খুব মেধাবী ছিল এবং ইউটিউব দেখে হাতের লেখা ও ছবি আঁকা অনুশীলন করত। বাড়ির পাশের পুকুরে তাকে সাঁতার শেখানো হয়েছিল। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, মুনিরা যে ক্লাসে পড়ত, তার নিজের মেয়েও একই ক্লাসের শিক্ষার্থী। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক বলে তিনি মন্তব্য করেন। সীতাকুণ্ডে ৪৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে ডেঙ্গুতে এটি দ্বিতীয় শিশুর মৃত্যুর ঘটনা।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.