Header Premium (728×90)

সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ২, রহস্য উদঘাটন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হোসেন (৫০) হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনের দাবি করেছে স্থানীয় থানা পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. শাহিনুর ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মানিক মিয়ার ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), যিনি বর্তমানে কাঁচপুর উত্তরপাড়ায় আলতু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন এবং কাঁচপুর উত্তরপাড়ার মৃত ছাহাদ আলীর ছেলে মো. জামির হোসেন (৫৭)।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় সোনাপুর জালালাবাদ ঔষধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙারি গোডাউনের পূর্ব পাশের একটি ডোবা থেকে আইয়ুব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাঁধা এবং রক্তাক্ত মরদেহটি একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে ছিল।

এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মাহফুজা আক্তার বাদী হয়ে ওই দিনই সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেলের দিপংকর ঘোষের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ হত্যার রহস্য উন্মোচন করে এবং আসামিদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, শাহিন ও জামির হোসেনসহ আরও কয়েকজন মিলে আইয়ুব হোসেনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেট ও কিছু টাকা দেওয়ার বিনিময়ে শাহিনকে ব্যবহার করে আইয়ুব হোসেনকে তার নিজের ভাঙারি দোকানে ডেকে আনা হয় এবং সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে তাদের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

5 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

8 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

9 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

10 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

16 minutes ago

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…

20 minutes ago

This website uses cookies.