প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩০
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি ওয়াপদা সড়কের ঠিক মাঝখানে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। এর মধ্যে দুটি খুঁটি একেবারে সড়কের মাঝ বরাবর থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় শত শত মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই খুঁটিগুলো সড়ক থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে থাকা খোঁচাবাড়ী ওয়াপদা বাঁধের সড়কের পাশে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকটি খুঁটি স্থাপন করা হয়েছিল। তবে পরবর্তীতে পাউবো কর্তৃপক্ষ বাঁধটির সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু করে। কিন্তু সে সময় বিদ্যুতের খুঁটিগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কের প্রস্থ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে খুঁটিগুলো রাস্তার মাঝখানে চলে আসে।
এই অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খোঁচাবাড়ী এলাকার ভুক্তভোগী বাসিন্দা আব্দুল জলিল জানান, ওয়াপদা সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। এগুলো দ্রুত সরানো না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই আশঙ্কার কথা জানিয়ে সাগর নামের এক শিক্ষার্থী বলে, সড়কের মাঝখানে খুঁটি থাকায় তারা সবসময় আতঙ্কে যাতায়াত করে। খুঁটিগুলো সরিয়ে রাস্তার পাশে স্থাপন করা হলে এলাকাবাসীর যাতায়াত সহজ ও নিরাপদ হবে।
এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান জানান, খুঁটিগুলো অনেক আগে সড়কের পাশেই স্থাপন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সড়কটি চওড়া করার কারণে এগুলো এখন মাঝখানে চলে এসেছে।
can অন্যদিকে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকীবুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি বর্তমানে রৌমারীতে একটি কাজে ব্যস্ত রয়েছেন। এলাকার সুনির্দিষ্ট অবস্থানসহ বিস্তারিত তথ্য তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
This website uses cookies.