কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের গোপন তৎপরতা ও ঝটিকা মিছিল বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা জারি করেছে পুলিশ। পুলিশের উচ্চ পর্যায় থেকে দেয়া এই নির্দেশনার পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। তথ্যের ঘাটতি ও পুলিশি দুর্বলতার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে ও সরাসরি গোপন বৈঠকসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন।
বেশ কিছুদিন ধরে দলটির হাইকমান্ডের নির্দেশে ঢাকার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। বিশেষ করে গুলশানের বড় মিছিলটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাপের মুখে পড়েছিল। এ নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে ১১টি বৈঠকও হয় এবং ৩টি বিশেষ টিম গঠন করা হয়েছে। এ ঘটনার জেরে পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরে একাধিক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে ইউনিট প্রধানদের কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ বা তার অঙ্গসংগঠনের কোনো মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসি ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হবে। কোনো এলাকায় মিছিল হলে সেই এলাকার পুলিশকে দায় নিতে হবে।
এই কঠোর অবস্থানের অংশ হিসেবে গুলশানের মিছিলের ৫ দিন পর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা ১৬টি পৃথক অফিস আদেশে ১২ জন কর্মকর্তাকে বদলি ও ক্লোজ করা হয়েছে। গত শুক্রবার গুলশানে মিছিল চলাকালে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। ওই ঘটনায় পুলিশ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। এ পর্যন্ত এই ঘটনায় অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে জানান, মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল, তবে শুক্রবার জুমার নামাজের সময় তারা এমন কিছু করতে পারে তা পুলিশ আন্দাজ করতে পারেনি।
এর আগে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন টেকপাড়া, সোবানী রিসোর্টের পেছনের রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫-৩০ জন সমর্থক মিছিল করে। চট্টগ্রাম নগরের হালিশহর ও আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে পৃথক দু’টি ঝটিকা মিছিল হয়েছে। সারা দেশের থানাগুলোতে টহল বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গোয়েন্দা সংস্থার সঙ্গে মাঠ পর্যায়ের পুলিশের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি রাজধানীর প্রবেশমুখগুলোতে ব্লক চেক, আবাসিক হোটেলের অতিথি তালিকা সংরক্ষণ এবং স্পটভিত্তিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি না ঘটিয়ে সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়াতে সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চলছে।
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
This website uses cookies.