Header Premium (728×90)

Categories: জাতীয়

তানোরে ‘চলো পড়তে শিখি’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৩৫

রাজশাহীর তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এফএইচ অ্যাসোসিয়েশন, তানোর এরিয়া প্রোগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে এই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধাপ অতিক্রম করে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এসব কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া শিশু শিক্ষার্থীদের মাঝে চেয়ার-টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মণ, এফএইচ অ্যাসোসিয়েশনের প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায় থেকেই আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি, পাঠ দক্ষতা বৃদ্ধি এবং বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টিতে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ার অভ্যাস ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

6 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

10 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

18 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

36 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

45 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

This website uses cookies.