রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে চালক সেজে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশ থেকে ফেরা প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নিতেন তিনি। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রবাসীদের টাকা, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে তাঁদের বিভিন্ন স্থানে নামিয়ে দিতেন। দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাই করে তিনি অসংখ্য প্রবাসীর সর্বস্ব কেড়ে নিয়েছেন।
অবশেষে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে আলামিন শেখকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সন্ধ্যায় গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পুলিশ সুপার জানান, আলামিন শেখের ঘর থেকে তল্লাশি চালিয়ে ১টি চায়নিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার চাকু, ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি ও ১১টি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও নগদ ১ লাখ ৭৯ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান এবং গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিনে ডিবির অপর একটি দল মুকসুদপুর থানার হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত বই তুলে দিতে ৩০…
সিরাজগঞ্জে ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় এম এ মতিন কটন মিলের সংযোগ বিচ্ছিন্ন…
পাবনায় ধর্ষণ ও হত্যার শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলির নিখোঁজ দুই পায়ের সন্ধানে আবারও…
চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমীর হোসেন ওরফে…
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এ…
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. ইসমাঈল নামের ছয় বছর বয়সী এক শিশুর…
This website uses cookies.