বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এই বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল ইতিপূর্বে বাংলাদেশ সফর করেছে এবং তারা ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী নেওয়ার প্রক্রিয়াগুলো চূড়ান্ত করবে। এছাড়া বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ থাকায় তা চালুর বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশিরা যাতে নিয়মিত ওমানে যেতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সরকার দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এই বিষয়টি ওমান সরকারকে জানানো হয়েছে। দুই দেশ যৌথভাবে কাজ করছে যাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানুষ ওমানের বিভিন্ন খাতে কাজ করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…
বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…
বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী ও সনদপত্র…
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘে চারটি প্রস্তাব দিয়েছেন…
This website uses cookies.