ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরব ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে এই খবর পাওয়া গেছে।
হুতি গোষ্ঠীটির মালিকানাধীন আলমাসিরাহ টেলিভিশন জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় শত্রুপক্ষ সৌদির যুদ্ধবিমান মারিব, আল-জাওফ, তাইজ এবং হোদেইদাহের বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে।
তবে এসব হামলা সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সৌদির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, মঙ্গলবার হুতিদের হামলার কারণে তাদের তেল স্থাপনা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। ওই হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছিল বলেও জানানো হয়।
গত সপ্তাহ থেকে ইয়েমেনে দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ব্যাপক সংঘাত চলছে। একই সঙ্গে হুতিরা সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটেই ইয়েমেনে সৌদি বাহিনীর এই হামলার খবর প্রকাশ্যে এলো।
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
This website uses cookies.