Header Premium (728×90)

Categories: জাতীয়

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত এবং আজ রোববার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমন নামের এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। ওই দিন রাত ৮টার দিকে বাদী তাঁর বন্ধু রোহান চৌধুরীকে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন। এরপর ভাড়া করা মাইক্রোবাসে করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন তাঁরা।

এজাহারে আরও বলা হয়, মাইক্রোবাস থেকে নামামাত্রই আসামিরা তাঁদের ঘিরে ধরেন। এ সময় তাঁদের কাছে বোমা আছে এবং তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত—এমন ভয় দেখিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে আসামিরা পালিয়ে যায়। লোকজন জড়ো হতে শুরু করলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনায় গত ২৯ আগস্ট মো. সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যে দলের সঙ্গেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা বড় ধরণের হ্যাকিং বা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। প্রযুক্তিবিষয়ক…

24 minutes ago

তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

‘ওরে নবীন ওরে আমার কাঁচাওরে সবুজ ওরে অবুঝআধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।’— রবীন্দ্রনাথের এই আহ্বানকে…

37 minutes ago

ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির

আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসার আগে ভারতীয় ফুটবলের সংস্কৃতি ও তৃণমূল…

49 minutes ago

বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান

বিয়ে ও দাম্পত্য জীবনের প্রচলিত প্রথা নিয়ে নিজের খোলামেলা মতামত জানালেন অভিনেত্রী ও গায়িকা শ্রুতি…

50 minutes ago

হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পাশে…

51 minutes ago

৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা?

বারিধারায় ফুটপাতে নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায়…

2 hours ago

This website uses cookies.