Header Premium (728×90)

Categories: জাতীয়

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সভাপতিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার বৈরাটী ইউনিয়নের বোলাম এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। পরবর্তীতে ওই মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক ব্যক্তি মিছিলে অংশ নিয়েছেন। তাদের কারও হাতে কালো পতাকা এবং কারও হাতে ব্যানার ছিল। এই মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিবকে।

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের খবর পেয়ে শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে কালো পতাকা বাঁধা ১০টি বাঁশের লাঠি এবং চারটি কাঠের লাঠি জব্দ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়ভাবে তদন্তের মাধ্যমে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মামলায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিব ও সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও অপতৎপরতার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

সিলেটের গোয়াইনঘাটে হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। এতে সড়কের স্থায়িত্ব…

1 minute ago

মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর নীচুপাড়া এলাকায় মধুমতি নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি…

3 minutes ago

শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের…

16 minutes ago

নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৪৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার…

16 minutes ago

কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’

তরুণ লেখকদের উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্যে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শুরু…

22 minutes ago

সিলেটে হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের…

33 minutes ago

This website uses cookies.