Header Premium (728×90)

Categories: সারাদেশ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বিশিষ্ট কবি সুপদ বিশ্বাস আর নেই। শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

দীর্ঘদিন ধরে গ্যাস, কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন সুপদ বিশ্বাস। অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় প্রথমে তাকে শ্যামনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হলে পর্যায়ক্রমে সাতক্ষীরা সদর হাসপাতাল, খুলনার একটি বেসরকারি ক্লিনিক এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের নিরাপদ বিশ্বাসের ছেলে।

চাকরির সুবাদে সুপদ বিশ্বাস শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা এলাকায় জমি কিনে নিজস্ব বাড়ি তৈরি করে সপরিবারে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার বড় মেয়ে বর্তমানে এইচএসসিতে অধ্যয়নরত এবং ছোট মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী।

শিক্ষকতার পাশাপাশি সুপদ বিশ্বাস দীর্ঘদিন ধরে কবিতা, গল্প ও সাহিত্যচর্চায় যুক্ত ছিলেন। তার বহু লেখা বাংলা একাডেমির সংকলনসহ স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া তার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। শিক্ষকতা জীবনে তিনি বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় ও সজ্জন ব্যক্তি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে সুপদ বিশ্বাসের মরদেহ তার কর্মস্থল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

তাঁর এই অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সুপদ বিশ্বাসের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলার শিক্ষক পরিবার এবং স্থানীয় কবি ও সাহিত্যিকরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বেআইনি ঘোষণা মার্কিন আদালতের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বেআইনি বলে রায় দিয়েছেন…

2 minutes ago

সৌদি-তুরস্কের পর এবার কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক ‘মক্কা জোট’ গঠনের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের…

4 minutes ago

বিদেশে উচ্চশিক্ষা: স্বপ্নপূরণের লড়াই নাকি এক অনন্ত সংগ্রাম?

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী টিউশন ফি ও জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে…

9 minutes ago

দেবহাটায় বাসের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী নিহত, চালক পলাতক

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আলিম নামে ৫০ বছর বয়সী এক মৎস্য ব্যবসায়ী নিহত…

10 minutes ago

বাকেরগঞ্জে সড়ক ও নদীভাঙনে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাজার থেকে কাটাদিয়া বাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে…

12 minutes ago

হরমুজ প্রণালিকে ‘পারমাণবিক বোমা’ হিসেবে ব্যবহার করছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির কৌশলগত হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান। কৌশলগত এই…

18 minutes ago

This website uses cookies.