অবশেষে মাঠের ক্রিকেটে ফেরার সুখবর পেলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে তাকে খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টে তিনি সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। রিজওয়ানের জন্য এটি প্রেসিডেন্টস ট্রফিতে অভিষেকের উপলক্ষ।
গত মাসের মাঝামাঝিতে ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর থেকেই রিজওয়ানকে নিয়ে বিতর্ক চলছে। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তার বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তদন্তের অংশ হিসেবে তার আর্থিক লেনদেন এবং মোবাইল ফোনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যদিও তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে, তবে তদন্তটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
তদন্তের এই পরিস্থিতির কারণে আট দলের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে রিজওয়ানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইংল্যান্ড সফর চলাকালীন টেস্ট দল থেকে বাদ পড়ার পর তিনি এসএনজিপিএলে যোগ দেন। ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, কায়েদ-এ-আজম ট্রফিতে পেশোয়ারের হয়েও তার খেলার কথা রয়েছে। ইংল্যান্ড সফর পরবর্তী সময়ে তদন্তের প্রয়োজনে রিজওয়ানকে একাধিকবার তলব করা হয়েছে। একই তদন্তের আওতায় রয়েছেন ক্রিকেটার ইমাম উল হকও, তবে তিনি এখন পর্যন্ত প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতি পাননি এবং এ বিষয়ে নীরব রয়েছেন।
অন্যদিকে, রিজওয়ান এই তদন্ত প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলা এই উইকেটরক্ষক ব্যাটারের ফেরা এসএনজিপিএলের জন্য বড় স্বস্তির খবর। উইকেটের পেছনে তার দক্ষতা, চাপের মুখে ব্যাটিং এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা দলের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আজকের খেলার সূচিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট এবং ইউরোপের জনপ্রিয় ফুটবল…
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে দায়িত্ব দিয়েছে…
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে আজ মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। শাস্ত্রীয় রীতি মেনে আজ অনুষ্ঠিত হচ্ছে…
জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮০ কিলোওয়াট…
কানাডার ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চলাকালে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত…
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর প্রথমবারের মতো প্রকৃতির মাঝে…
This website uses cookies.