ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিযোগিতা শেষ হওয়ার প্রায় সাত মাস পেরিয়ে গেলেও বিজয়ীদের হাতে এখনো পুরস্কার বা সনদ তুলে দেওয়া হয়নি, অথচ বিল-ভাউচার দেখিয়ে ওই অর্থ উত্তোলন করা হয়েছে।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমারের অবসরজনিত কারণে পদটি শূন্য হলে সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করেন বাকি বিল্লাহ। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত তিনি কোটচাঁদপুরের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে শিক্ষক-শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল পুরস্কার ক্রয়ের নামে ৭৫ হাজার ৫০০ টাকার বিল-ভাউচার তৈরি করে টাকা তুলে নেওয়া হলেও পাঁচ মাস পেরিয়ে গেলেও বিজয়ীদের কোনো পুরস্কার দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কোটচাঁদপুরের এনসিপি নেতা হৃদয় আহম্মেদ তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান এই বিলম্বকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বাকি বিল্লাহ দাবি করেন, বিল পেতে দেরি হওয়ার কারণে এবং তিনি নিজে সড়ক দুর্ঘটনায় এক মাস ছুটিতে থাকায় পুরস্কার বিতরণে বিলম্ব হয়েছে। তবে তিনি জানান, ২৫ আগস্ট পুরস্কারের সামগ্রী অফিসে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে ঝিনাইদহ জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক মো. মোজাফফর হোসেন বলেন, বিল তোলার পরও পুরস্কার না দেওয়ার বিষয়টি দুঃখজনক। তিনি নিশ্চিত করেছেন যে, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
This website uses cookies.