Header Premium (728×90)

তুরস্কের সামরিক উচ্চাভিলাষ নিয়ে কঠোর সতর্কবার্তা ইসরাইলের

সিরিয়া ও পূর্ব ভূমধ্যসাগরে ইসরাইল যদি সুস্পষ্ট ‘রেড লাইন’ নির্ধারণ করতে ব্যর্থ হয়, তবে তুরস্কের সেনাবাহিনী ও নৌবাহিনী তাদের উত্তরাঞ্চলীয় ও সামুদ্রিক সীমান্তের দিকে আরও অগ্রসর হবে বলে সতর্কবার্তা পাওয়া গেছে। দ্য জেরুজালেম পোস্টের বরাতে এক জ্যেষ্ঠ ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে গোলান মালভূমিতে তুর্কি ট্যাংক এবং কায়সারিয়ার উপকূলের কাছে তুর্কি যুদ্ধজাহাজের মুখোমুখি হতে পারে ইসরাইল।

২০২৫ সালের নাগেল কমিশনের প্রতিবেদনেও তুরস্কের অটোমান-যুগের আধিপত্যবাদী আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার ওপর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সিরিয়া থেকে আসা এই হুমকিকে ইরানের চেয়েও ভয়ংকর হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, ইসরাইলকে আঙ্কারা এবং তাদের সিরীয় মিত্রদের সঙ্গে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এর অংশ হিসেবেই উত্তর সিরিয়ার ইদলিবের কাছে একটি বিমানঘাঁটিতে ইসরাইল হামলা চালিয়েছে, যেখানে তুরস্ক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। এই হামলার মাধ্যমে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও তার সিরীয় মিত্র আহমেদ আল-শারাকে পিছু হটার বার্তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনটির ভাষ্যমতে, এরদোয়ান সৌদি আরব, পাকিস্তান ও কাতারকে নিয়ে একটি আমেরিকা ও ইসরাইল-বিরোধী জোট গঠনের চেষ্টা করছেন। এমনকি ন্যাটোকে প্রতিস্থাপনের লক্ষ্যে একটি ইসলামী কনফেডারেশনের জন্য সংবিধানের খসড়াও তিনি তৈরি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, এ বছর ইরানের যুদ্ধে যোগ দেওয়ার জন্য এরদোয়ানের বাহিনী প্রস্তুত ছিল, তবে ট্রাম্পের অনুরোধে তারা তা থেকে বিরত থাকে।

ইসরাইল আনুষ্ঠানিকভাবে তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করলেও, তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি এবং সিরিয়া, উত্তর সাইপ্রাসসহ বিভিন্ন অঞ্চলে তাদের দীর্ঘমেয়াদী উপস্থিতিকে উপেক্ষা করা সম্ভব নয়। বর্তমানে তুরস্কের নৌবাহিনীতে কয়েক ডজন ফ্রিগেট, ডেস্ট্রয়ার, উভচর অবতরণযান এবং ১২টি সাবমেরিন রয়েছে, পাশাপাশি আরও ছয়টি সাবমেরিন ও ২৪টি নতুন ফ্রিগেট-ডেস্ট্রয়ার নির্মাণের কাজ চলছে। বিপরীতে ইসরাইলের নৌবাহিনীতে ১৫টি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, ছয়টি সাবমেরিন ও প্রায় এক ডজন ক্রুজার রয়েছে।

প্রতিবেদনে তুরস্কের ক্ষেত্রে ‘পারস্পরিকতার নীতি’ প্রয়োগের আহ্বান জানিয়ে বলা হয়েছে, এরদোয়ানের আগ্রাসী পররাষ্ট্র ও সামরিক নীতি নিয়ন্ত্রণে আনা জরুরি। স্থিতিশীলতা বজায় রাখতে পশ্চিমা নেতাদের তার উচ্চাভিলাষী পরিকল্পনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি

জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন…

7 minutes ago

সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার…

27 minutes ago

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর

দেশের তরুণদের উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আগামী ১ নভেম্বর থেকে ৫৬ জেলায়…

48 minutes ago

ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো

রিয়াল মাদ্রিদে দর্শকদের দুয়োধ্বনি ও বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস জুনিয়রকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন কোচ…

1 hour ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ঘটা করে ‘গরুভোজ’ আয়োজন করেছে একটি ছাত্রসংগঠন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান…

1 hour ago

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভারতের উত্তর কলকাতায় একটি দুর্গাপূজা মণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।…

1 hour ago

This website uses cookies.