সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গরীব মানুষের জন্য আয়োজিত বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (২২ আগস্ট) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পটি তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান ক্যাম্পের পাঁচটি রুম ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ মানুষের চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ক্যাম্পটিতে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চোখের বিভিন্ন ওষুধও বিতরণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেয়ে অনেকেই আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
পরিদর্শনকালীন জুবাইদা রহমান সাধারণ মানুষের খোঁজখবর নেন, চোখের নানা সমস্যা নিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, ঘুরে দেখেন ক্যাম্পের ৫টি রুম।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh


























