দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় স্বার্থ এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় দেশে গ্যাসের সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে এই এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই ১৪ কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।
বৈঠকে সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট সব বিধান অনুসরণ করে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। বিস্তারিত পর্যালোচনার পর কমিটি এতে নীতিগত অনুমোদন দেয়। মূলত দেশে গ্যাসের বর্তমান চাহিদা ও সরবরাহের ঘাটতি মোকাবিলা করতেই এই আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…
নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…
বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…
This website uses cookies.