Header Premium (728×90)

Categories: জাতীয়

চন্দনাইশে পারিবারিক কলহে কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী সলিম উদ্দিনকে (৩০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পুকুরপাড়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সলিম উদ্দিন কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনার পর নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নুরহাবার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৯: ২৫আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৯: ৫৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর…

4 minutes ago

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল

আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ…

25 minutes ago

প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…

44 minutes ago

আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা

আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…

47 minutes ago

খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার…

1 hour ago

তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে…

1 hour ago

This website uses cookies.