ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বড়াইগ্রামে বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের নিয়ন্ত্রণ এবং বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ও বুধবার সকালে ঘটে যাওয়া এসব সংঘর্ষে অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি বাস কাউন্টার, একটি চায়ের দোকান এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে লিপ্ত হওয়া শ্রমিক ও নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা ও আহতরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া বাইপাস মোড়ে বিআরটিসি ও গোল্ডেন লাইন বাস কাউন্টারের শ্রমিকদের মধ্যে যাত্রী ওঠানো ও কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিআরটিসি কাউন্টারটি ভাঙচুর করা হয় এবং কাউন্টার মাস্টার নয়ন হোসেন (৩৫) ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৬) আহত হন।

এই ঘটনার জেরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেন আলীর অনুসারীরা কালিকাপুর এলাকার সিয়াম হোসেন (৩৬) নামের এক যুবককে মারধর করে। সিয়ামকে মারধরের খবর ছড়িয়ে পড়লে কালিকাপুর ও বনপাড়া সরদারপাড়া এলাকার বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পুনরায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

দ্বিতীয় দফায় সংঘটিত এই সংঘর্ষে বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আকতার হোসেন (৫২), ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫৫) এবং পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৪) সহ আরও সাতজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বিকেলে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি সানোয়ার হোসেন তুষার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা উত্তেজিত নেতাকর্মীদের শান্ত থাকার এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বড়াইগ্রামে বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬