সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার তার বাসার প্রধান ফটকের সামনে একটি বাজারের ব্যাগে কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পাওয়া যায়। বিষয়টি জানার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি জব্দ করেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে ইসমাইল হোসেন মোল্লা বাজারের ব্যাগটি প্রথম দেখতে পান। ইসমাইল হোসেন মোল্লা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচার চালিয়ে আসছেন।
হুমকি প্রদানকারী চিঠিতে লেখা ছিল, 'প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাইজন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।'
ঘটনার বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা বলেন, 'এতদিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি শত্রু আছে।' তিনি জানান, হুমকিদাতাকে তিনি শনাক্ত করতে পারেননি। তবে তিনি এই হুমকিকে পরোয়া করছেন না এবং আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। তিনি নিজেকে প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে পরিচয় দেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করেছে। সিসিটিভি ক্যামেরা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আপাতত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০: ৩৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০০: ৪২
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেছেন, যেদিন গণতন্ত্র হরণ করা হয়েছিল, সেদিন থেকেই জুলাই আন্দোলনের…
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি ঐতিহাসিক বাড়ি মাত্র ১ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১২৩ টাকা) বিক্রির জন্য…
কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বা নিরাপত্তা প্রটোকল ছাড়াই হুট করে চালু করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর।…
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে আগের করা ফিজিবিলিটি স্টাডি পুনরায় যাচাই বা রিচেক করা হচ্ছে…
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন নামের এক বাড়ির মালিককে নৃশংসভাবে হত্যার পর লাশ ১৪ টুকরো করে…
রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল…
This website uses cookies.