Header Premium (728×90)

১২৩ টাকায় বিক্রি হচ্ছে আমেরিকার ঐতিহাসিক বাড়ি, তবে রয়েছে বড় শর্ত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ‘জাহাজের শহর’ হিসেবে পরিচিত বাথ শহরের একটি ঐতিহাসিক বাড়ি মাত্র ১ ডলারে বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ টাকায় বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। ১৯০০ সালের দিকে নির্মিত ‘ডিয়ারিং হাউস’ নামের এই বাড়িটি কিনতে হলে ক্রেতাকে একটি বড় শর্ত পূরণ করতে হবে। ক্রেতাকে পুরো বাড়িটি নিজের দায়িত্বে অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে, অন্যথায় এটি ভেঙে ফেলা হবে।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিকস বাথ আইরন ওয়ার্কস সম্প্রতি জানিয়েছে, তারা মেইনের বাথ শহরের ৬০৬ ওয়াশিংটন স্ট্রিটে অবস্থিত ডিয়ারিং হাউসসহ দুটি আবাসিক ভবন ১ ডলার মূল্যে বিক্রি করছে। তবে শর্ত অনুসারে, ক্রেতাকে আগামী ২০২৭ সালের ২০ নভেম্বরের মধ্যে আইনি বৈধতা রয়েছে এমন কোনো স্থানে ভবন দুটি সরিয়ে নিতে হবে।

ঐতিহাসিক এই ডিয়ারিং হাউসটি মূলত বিশিষ্ট জাহাজ নির্মাতা গার্ডিনার জি ডিয়ারিংয়ের বাসভবন ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে বাথ শহরকে জাহাজ নির্মাণের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংবাদমাধ্যম ডব্লিউএমটিডব্লিউ জানিয়েছে, ঐতিহাসিক এই ভবনটি বর্তমানে অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এটি ভাড়ায় লিজ দেওয়া রয়েছে।

বাথ আইরন ওয়ার্কস স্পষ্ট জানিয়েছে, ভবন দুটি ‘যেমন আছে, যেখানে আছে’ ভিত্তিতে বিক্রি করা হচ্ছে এবং এর কোনো ওয়ারেন্টি বা নিশ্চয়তা দেওয়া হবে না। বাড়িটি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্সপ্রাপ্ত কাঠামো স্থানান্তরকারী (স্ট্রাকচারাল মুভার), পরিবহন, নতুন স্থান প্রস্তুতকরণ, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ইউটিলিটি সংযোগসহ যাবতীয় খরচ ক্রেতাকেই বহন করতে হবে। ঐতিহাসিক এই বাসভবনটি রক্ষায় কোনো ক্রেতা এগিয়ে না এলে নিজেদের নতুন স্থাপনা তৈরির লক্ষ্যে এটি ভেঙে ফেলবে বাথ আইরন ওয়ার্কস।

বাথ আইরন ওয়ার্কসের ফ্যাসিলিটিজ ক্যাপিটাল পরিচালক জোলিন নিকারসন বলেন, প্রতিষ্ঠান হিসেবে নিজেদের সম্প্রসারণ এবং মেইনের হাজারো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা জেনারেল ডাইনামিকস ও বাথ আইরন ওয়ার্কসের জন্য জরুরি। সে কারণেই তারা সুযোগ-সুবিধা উন্নত করার উপায় খুঁজছেন। তিনি আশা প্রকাশ করেন, এমন কোনো ক্রেতা পাওয়া যাবে যার কাছে এটি সরিয়ে নেওয়ার মতো উপযুক্ত জায়গা ও আর্থিক সামর্থ্য রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদেরও রোমাঞ্চিত করবে।

শহরের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, বাথ একসময় কাঠের জাহাজ তৈরিতে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ শহর ছিল। ১৮৫৪ সালে কাঠের কাঠামোর জাহাজ নির্মাণে নিউইয়র্ক ও বোস্টনের পর বাথ ছিল তৃতীয় স্থানে। গার্ডিনার ডিয়ারিং তার কর্মজীবনে ৯৯টি নৌযান তৈরি করেছিলেন। কেনেবেক নদীর তীরে তার শিপইয়ার্ডটি বাথকে কাঠের জাহাজ নির্মাণের শীর্ষ কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছিল, যদিও গৃহযুদ্ধের পর এই শিল্পের চিত্র বদলে যায়।

প্যাটেন ফ্রি লাইব্রেরির আর্কাইভিস্ট ও বিশেষ সংগ্রহ গ্রন্থাগারিক জ্যাক মার্টিন মনে করেন, বাড়িটি রক্ষা করা গেলে এর নতুন মালিক বাথের ইতিহাসের একটি অনন্য অংশ নিজের করে নিতে পারবেন। তার মতে, এর মাধ্যমে ক্রেতা কেবল একটি চমৎকার বাড়ির মালিকই হবেন না, বরং একটি ঐতিহাসিক বাড়ি সরিয়ে নিয়ে রক্ষা করার দারুণ এক গল্পের নায়কও হয়ে উঠবেন। বাথ আইরন ওয়ার্কস জানিয়েছে, তারা ইতিমধ্যেই ভবন দুটি স্থানান্তরের বিষয়ে বেশ কিছু প্রস্তাব পেয়েছে।

মেইন অঙ্গরাজ্যে আস্ত বাড়ি সরিয়ে নেওয়ার ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে গত মে মাসে অগাস্টা শহরে স্থপতি জন ক্যালভিন স্টিভেন্সের ১৮৯৯ সালে নকশা করা ৬ হাজার ২০০ বর্গফুটের একটি তিনতলা বাড়ি প্রায় এক-তৃতীয়াংশ মাইল দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। ১ লাখ ২০ হাজার পাউন্ড ওজনের ওই বাড়িটিকে দুই ভাগে ভাগ করে নতুন জায়গায় স্থানান্তর করতে ৫ লাখ ডলারেরও বেশি খরচ হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম

রাজধানীর আগারগাঁওয়ে ‘ভাইরাল মিজান’-এর ১০০ টাকার গরুর মাংস-ভাতের হোটেল আবারও উচ্ছেদ করেছে ডিএনসিসি। মঙ্গলবার দুপুরে…

7 minutes ago

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

7 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

8 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

8 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

8 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

8 hours ago

This website uses cookies.