Header Premium (728×90)

গণতন্ত্র হরণের দিন থেকেই জুলাই আন্দোলনের শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেছেন, যেদিন গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, সেদিন থেকেই জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল। তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমেই এই দীর্ঘ আন্দোলনের সমাপ্তি ঘটে। গতকাল রবিবার রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতাল লেকচার হলে 'অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবাইদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আহমদ আজম খান বলেন, জুলাই আন্দোলনকে কেউ যেন কেবল ৫ আগস্টের একটি দিন বা ৩৬ দিনের কোনো ঘটনা মনে করার ভুল না করেন। এটি মূলত ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের একটি নিশ্চিত পরিণতি। তিনি আরও বলেন, এই জুলাইয়ের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়, বরং এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের অবদান। তবে যদি কোনো ব্যক্তির কথা বলতেই হয়, তবে তিনি বেগম খালেদা জিয়া।

নতুন অধিদপ্তরের বিষয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, বিগত ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামে যারা গুম হয়েছেন, নির্মমভাবে খুন হয়েছেন এবং বিএনপির ৭ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তার এই…

6 minutes ago

বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র…

24 minutes ago

স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি

স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি, জীবনের ব্যস্ততায় সব কিছু হারিয়ে গেলেও সেই মুহূর্তগুলোর অপেক্ষায় রয়েছি।

30 minutes ago

চট্টগ্রামের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী…

35 minutes ago

আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম

রাজধানীর আগারগাঁওয়ে ‘ভাইরাল মিজান’-এর ১০০ টাকার গরুর মাংস-ভাতের হোটেল আবারও উচ্ছেদ করেছে ডিএনসিসি। মঙ্গলবার দুপুরে…

49 minutes ago

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

7 hours ago

This website uses cookies.