Header Premium (728×90)

Categories: জাতীয়

আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘মিজানের ভাতের হোটেল’ আবারও উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার দুপুরে ফুটপাতে চুলা বসিয়ে রান্না করার সময় অভিযান চালিয়ে হোটেলটির রান্নার সরঞ্জাম ও আশপাশের অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।

দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই অভিযানে ডিএনসিসির অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী উপস্থিত ছিলেন। ডিএনসিসি সূত্র জানায়, এবার মিজানের হোটেলে কোনো স্থায়ী স্থাপনা ছিল না এবং ক্রেতাদের বসার চেয়ার-টেবিল আগেই সরিয়ে ফেলা হয়েছিল। তবে ফুটপাতের ওপর চুলায় খাবার রান্না করা হচ্ছিল এবং রান্নার জ্বালানি হিসেবে পুরোনো আসবাবপত্র ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে মিজানকে রান্না করা খাবার ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়। পরে পুরোনো আসবাবপত্রগুলো ভেঙে ফুটপাত দখলমুক্ত করা হয়।

এই অভিযান শুধু মিজানের হোটেল নয়, আগারগাঁও থেকে শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনাও ভেঙে দিয়েছে।

এর আগেও গত ১৬ আগস্ট ডিএনসিসি আগারগাঁওয়ের তালতলা এলাকায় মিজানের ভাতের হোটেল উচ্ছেদ করেছিল। সে সময় ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির স্থাপনা ভেঙে দেওয়া হয়। ওই অভিযানে তালতলার ফুটপাতের সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছিল। এর কয়েক দিন আগে, গত ১০ আগস্ট মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া কর্মীদের ওপর মিজান চড়াও হয়েছিলেন। ১৪ দিন কারাভোগের পর মিজান সে সময় বলেছিলেন, তিনি আবারও দোকান বসাবেন এবং ওই ফুটপাতে যদি কোনো দোকান থাকে, তবে সেটি তাঁরই হবে।

মিজানের ভাতের হোটেল মূলত ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রির জন্য পরিচিতি লাভ করে। প্রায় এক বছর আগে তাঁর এই কম দামে খাবার বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন। এরপর তাঁর দোকানে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের ভিড় বাড়তে থাকে। মিজান প্রতিদিন সকালে গরুর মাংসসহ রান্নার উপকরণ নিয়ে এসে ফুটপাথেই রান্না করতেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়ত।

এ বিষয়ে জানতে অভিযানের দায়িত্বে থাকা ডিএনসিসির কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি বা খুদে বার্তার কোনো উত্তর দেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার

দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…

2 minutes ago

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…

11 minutes ago

যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান

যৌতুকের ভয়াবহতা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে গীতিকবি মাহবুবুল খালিদের কথায় এবং আহমেদ ইমতিয়াজ…

14 minutes ago

উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত

সংবিধান সংশোধন–সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদের…

42 minutes ago

ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা

রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) শোরুমে হামলা ও বিক্রয়কর্মীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও…

43 minutes ago

মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

কনকাকাফ নেশনস লিগের ম্যাচে অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড অ্যাডেন স্কিপিওর অস্বাভাবিক লম্বা ড্রেডলক ধরে…

53 minutes ago

This website uses cookies.