গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধারকৃত মদের পরিমাণ ২৭৭.৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন আহমেদ (২৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)। র্যাব জানায়, শেরপুর থেকে একটি কাভার্ডভ্যানে করে এসব মাদক আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে ৪২৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও কিছু নগদ টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
This website uses cookies.