দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। সাক্ষাৎকারটি নিয়েছেন মাল্টিমিডিয়া রিপোর্টার আশরাফুল ইসলাম।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের সময় তারা স্পষ্ট করেছিলেন যে খুব বড় আকারের প্রকল্পকে তারা উৎসাহিত করতে চান না। তাদের মূল লক্ষ্য হচ্ছে জনবান্ধব প্রকল্প গ্রহণ করা। তিনি উল্লেখ করেন, সরকারের কাছে উন্নয়ন বলতে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের সক্ষমতা বৃদ্ধি করাই আসল উন্নয়ন।
অপ্রয়োজনীয় মেগা প্রকল্প এড়িয়ে জনবান্ধব মেগা প্রকল্পগুলোতে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। এই অগ্রাধিকারের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটিকে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। চট্টগ্রামের সঙ্গে সরাসরি, যানজটমুক্ত এবং ঝুঁকিমুক্ত একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এর উদ্দেশ্য। বর্তমানে এই প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা চলছে এবং এটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে শেখ রবিউল আলম বলেন, এটি তাদের নির্বাচনি ইশতেহারে রয়েছে। বেশ আগে এই সেতুর একটি ফিজিবিলিটি টেস্ট করা হয়েছিল। বর্তমানে সেই ফিজিবিলিটি স্টাডিটি আবার রিচেক বা পুনরায় যাচাই করে দেখা হচ্ছে। সেতুটি পাটুরিয়া ঘাট বা ওই অঞ্চলে নির্মিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
তবে দ্বিতীয় পদ্মা সেতু কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, পুনরায় যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। এনটিআরসিএ-এর সুপারিশের পরিবর্তে আগের মতো…
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় মালবাহী ভ্যানের চাপায় মো. জুনায়েদ নামে দুই বছর বয়সী…
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. সিদ্দিক হোসেনকে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬…
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেছেন, যেদিন গণতন্ত্র হরণ করা হয়েছিল, সেদিন থেকেই জুলাই আন্দোলনের…
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের একটি ঐতিহাসিক বাড়ি মাত্র ১ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১২৩ টাকা) বিক্রির জন্য…
কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বা নিরাপত্তা প্রটোকল ছাড়াই হুট করে চালু করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর।…
This website uses cookies.