Header Premium (728×90)

Categories: জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। র‍্যাব ফোর্সেস সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে সার্বিক ঝুঁকি পর্যালোচনা করা হয়েছে। উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‍্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালনের পাশাপাশি অনুষ্ঠানস্থল ও যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক কন্টাক্ট, ইনফর্মার ও সোর্স নিয়োগ করা হয়েছে। ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা রোধে প্রতিটি জেলায় দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র‍্যাব ফোর্সেস সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী?

জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম না থাকায় এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তারেক…

10 minutes ago

প্রথম কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী জাহিদ নিরব

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় কি-বোর্ডিস্ট, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব। গত ৪…

11 minutes ago

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা নামে এক মুদি…

24 minutes ago

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবর্ধনা, কবর পাকা করার দাবি

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা…

35 minutes ago

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

38 minutes ago

বিমানে ওঠার আগে আন্দোলনের শেষ পরিস্থিতি জানতে চান শেখ হাসিনা

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগের ঠিক আগমুহূর্তে কুর্মিটোলা বিমানঘাঁটিতে উপস্থিত সামরিক কর্মকর্তাদের কাছে আন্দোলনের সর্বশেষ…

49 minutes ago

This website uses cookies.