স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, তবে জুলাই গণ-অভ্যুত্থানকে সুসমন্বিতভাবে সফল করা কঠিন হতো। তিনি উল্লেখ করেন, সেই সময় আন্দোলনের মূল নেতৃত্বে থাকা ব্যক্তিদের অনেকেই কারাগারে বন্দি ছিলেন। বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের কবল থেকে মুক্ত হওয়ার পর ‘জুলাই কার’—এমন প্রশ্ন তোলা উচিত নয়। তার মতে, এমন প্রশ্ন তুললে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, সরকার জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সংবিধানের প্রতিটি সংশোধনই আসলে এক একটি সংস্কার, আর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সরকার সব ধরনের কাজ চালিয়ে যাবে।
দীর্ঘমেয়াদি সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে যাতে বারবার জটিলতা তৈরি না হয়, সেজন্য সরকার সংবিধানের দীর্ঘমেয়াদী সংস্কার চায়। তিনি আরও জানান, গুম কমিশন অধ্যাদেশ না করা হলেও গুম প্রতিকার ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হবে।
রাজনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই বারবার আসে না এবং জুলাইয়ের চেতনাকে পুঁজি করে রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষ সেই চেতনা শুনলেই ঘৃণা করতো।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে একমত। আমরা সংসদ বা বাইরে বিতর্ক বা বাহাস করতেই পারি, কিন্তু আওয়ামী লীগ যাতে আর ফিরতে না পারে, সে প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.