ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাহউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়ামিন সিদ্দিকী, শহীদ সেলিমের স্ত্রী সুমি বেগম এবং আহত জুলাই যোদ্ধা মো. আবু মুসা।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, এই চেতনাকে লালন করে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।
আলোচনা সভায় ঝালকাঠির ১০ জন শহীদের কবর সরকারি খরচে পাকা করার জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়।
আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…
বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
This website uses cookies.