খুলনার তেরখাদা উপজেলার বসুন্দরীতলা গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। সেই টাকা নিয়ে শিশুটি বাড়ির পাশের রাজু মোল্লার দোকানে চকোবিন কিনতে যায়। অভিযোগ রয়েছে, দোকানি রাজু কৌশলে শিশুটিকে একটি প্যাকেটের পরিবর্তে দুটি প্যাকেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের পাশের একটি কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
ঘটনার সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে দোকানিকে ডাকাডাকি করেন। কিশোরীর উপস্থিতির কারণে রাজু ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন। এরপরই অসংলগ্ন পোশাকে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে পুরো বিষয়টি জানায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তেরখাদা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। আটকের সময় স্থানীয়দের গণপিটুনিতে রাজু আহত হলে তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, শহীদ আবু সাঈদের…
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক…
থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে ৩০০…
ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, গত ২২ জুলাই সামুদ্রিক অবরোধ শুরুর পর থেকে সৌদি আরবের…
রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অধিকাংশ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে,…
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে গণভবন ত্যাগের পর থেকে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনার…
This website uses cookies.