বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান। সবশেষ পোস্টে তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’
এর কয়েক মিনিট আগে করা প্রথম পোস্টে সারজিস আলম এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। সারজিসের অভিযোগ, সেই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামগন্ধও রাখা হয়নি।
তিনি আরও অভিযোগ করেন যে, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি বিএনপির দলীয় অভ্যুত্থান ছিল। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী প্রবণতা বিএনপিও রপ্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।
সারজিস আলম লেখেন, ‘এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।’
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
This website uses cookies.