Header Premium (728×90)

জাতীয়

কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখল মুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা শহরকে যানজট মুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

১০ জুন বুধবার কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে কালীবাড়ি মুক্তমঞ্চ থেকে রথখলা, তেরিপট্টি মোড় হয়ে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানের সীমানা অতিক্রম করে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করা হয়, এতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হয় এবং যানবাহন চলাচলে স্বস্তি ফিরে আসে।

জনস্বার্থে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন নাজমুস সাকিব খান, পিপিএম।

তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখল মুক্ত রাখার আহ্বান জানান, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, যানজট হ্রাস এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

saju

Recent Posts

খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, যোগ্য জনশক্তি গড়ে তুলতে নিয়মিত…

2 minutes ago

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন…

6 minutes ago

বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন…

12 minutes ago

দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার

দেশের ৬ হাজার ৫৪৪টি সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের…

14 minutes ago

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এখন থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত…

24 minutes ago

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…

26 minutes ago

This website uses cookies.