Header Premium (728×90)

আইন ও আদালত

কুমিল্লা হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুরে গ্রেফতার-১৯

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা বুড়িচংয়ের নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ১টি টিমের উপর হামলা এবং পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ, এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

৯ জুন মঙ্গলবার সকালে কুমিল্লা-ঢাকা মহাসড়কের নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে, ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা শাখা “ডিবি” ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।

১০ জুন বুধবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, মহাসড়কে দায়িত্ব পালন কালে উল্টো পথে চলাচলের দায়ে ১টি অটোরিকশা আটক করে হাইওয়ে পুলিশ।

এ সময় অটোরিকশা চালক ও স্থানীয় কয়েক জনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়, ১ পর্যায়ে অটোরিকশা চালকের ডাক-চিৎকারে ১০০ থেকে ১৫০ জনের ১টি দল ঘটনাস্থলে জড়ো হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়, হামলায় কনস্টেবল ইউসুফ আলী ও রাব্বি ইসলাম আহত হন।

একই সঙ্গে পুলিশের ১টি পিকআপ ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়, সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়, পরে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে, পাশাপাশি হামলার ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা কিংবা সরকারি সম্পদের ক্ষতি সাধনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

saju

Share
Published by
saju

Recent Posts

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

2 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

5 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

7 minutes ago

জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…

7 minutes ago

শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…

13 minutes ago

আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…

17 minutes ago

This website uses cookies.